মোংলা নিউজ
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে মোংলা পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। রাজপথে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দলটির স্থানীয় নেতারা।
জলবায়ুর উষ্ণতারোধে মোংলায় বৃক্ষরোপণ কর্মসূচি, মাদ্রাসা প্রাঙ্গণে উদ্বোধন
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও বৈশ্বিক উষ্ণতা রোধে মোংলায় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সকালে মোংলা মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মোংলা নাগরিক সমাজ ও পশুর রিভার ওয়াটারকিপারসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তারা সুন্দরবন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক সুরক্ষাবলয় গড়ে তুলতে বেশি করে ম্যানগ্রোভ গাছ লাগানোর আহ্বান জানান।
মোংলা বন্দর মাঝিমাল্লা সংঘের সভাপতি রব, সাধারণ সম্পাদক আল-আমিন
বাগেরহাটের মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই নির্বাচনে সভাপতি পদে আবদুর রব ব্যাপারী এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আল-আমিন জয়লাভ করেছেন। শনিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতে এই নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।
মোংলায় পূর্বশত্রুতার জেরে কুপিয়ে ও পিটিয়ে জখম, থানায় অভিযোগ
বাগেরহাটের মোংলায় পারিবারিক কলহ ও পূর্বশত্রুতার জের ধরে মিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এই নৃশংস হামলার ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
মোংলায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: জামায়াতে ইসলামীর গণমিছিল
ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বাগেরহাটের মোংলায় বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার সকালে পৌর শহরের প্রধান প্রধান সড়কে আয়োজিত এই কর্মসূচিতে দলটির নেতাকর্মী ছাড়াও সাধারণ ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
পরিবেশ প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, মোংলায় সিল-স্ট্যাম্পসহ গ্রেফতার ১
বাগেরহাটের মোংলায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে টুকু শেখ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সংবলিত ভুয়া সিল এবং স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এই জালিয়াতির ঘটনায় মোংলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।